Skip to content
Studyflare

English Language & Literature · Subjects

Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?

·2 min read

Interjection কাকে বলে? কত প্রকার ও কি কি?

Interjection কাকে বলে?

যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে।

যেমন: Alas!, Hurray!, Wow!, Hey!, Yippee! ইত্যাদি।

Interjection কত প্রকার ও কি কি?

Types of Interjections: ৬ ধরণের interjections দেখা যায়।
  • Interjections for Greeting
  • Interjections for Joy
  • Interjections for Approval
  • Interjections for Surprise
  • Interjections for Grief/Pain
  • Interjections for Attention

Interjections for Greeting: কাউকে সম্বোধন করে ডাকার জন্য বা মনোযোগ আকর্ষণ করে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for greeting বলে ।

যেমন: Hello!, Hey!, Hi! ইত্যাদি।

Interjections for Joy: হঠাৎ ঘটে যাওয়া কোনো আনন্দ বা সুখ প্রকাশে যে interjection ব্যবহৃত হয় তাকে interjection for joy বলে ।

যেমন: Wow! , Yippee!, Hurray! ইত্যাদি।

Interjections for Approval: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার পক্ষে তীব্র সমর্থন বোঝায় তাকে interjections for approval বলে ।

যেমন: Well done!, Bravo!, Brilliant!, Splendid! ইত্যাদি।

interjection for surprise: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো কিছু ঘটে যাওয়ার জন্য তীব্র বিস্ময় প্রকাশ করা হয় তাকে interjection for surprise বলে।

যেমন: Ah!, What!, Eh!, Oh!, Hey! ইত্যাদি।

interjection for grief/pain: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনো দুঃখের বা বেদনাদায়ক ঘটনা ঘটে যাওয়ার জন্য তীব্র দুঃখের বা বেদনার অনুভূতি বোঝায় তাকে interjection for grief/pain বলে।

যেমন: Alas!, Oh!, Ouch!, Ah! ইত্যাদি।

Interjection for attention: যে interjection এর মাধ্যমে বক্তার দ্বারা কোনোকিছুর প্রতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করা বোঝায় তাকে interjection for attention বলে।

যেমন: Behold!, Look!, Hush!, Listen! ইত্যাদি।

The Studyflare theme stores the display preferences, saved lessons and writing drafts you choose in this browser. It does not add analytics or advertising cookies.

Other installed plugins and hosting services may use cookies. Manage those services through the website’s consent plugin.